Sports
‘মেয়েদের খেলায় বাধা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না’
সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় একটি পক্ষের আপত্তিতে ৫ অক্টোবর স্থগিত হয়ে যায় মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ। দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেখানকার
লেখক ক্রীড়া প্রতিবেদক126K বার পড়া

সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় একটি পক্ষের আপত্তিতে ৫ অক্টোবর স্থগিত হয়ে যায় মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ। দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেখানকার উপজেলা স্টেডিয়ামে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ রাজধানীর ধানমন্ডিতে শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। সেখানে সংস্থাটির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা কড়া হুঁশিয়ারিই দিয়েছেন।


