Sports
হাসানের হ্যাটট্রিকের পর নাজমুল–মুশফিক
‘প্রথম’ শব্দটা সম্ভবত হাসান মাহমুদের একটু বেশিই প্রিয় হয়ে উঠছে। গত দুই বছরে যে অনেকগুলো ‘প্রথমের’ই দেখা পেয়ে গেছেন তিনি! ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় ৫ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশী পেসার হয়েছেন। একাধিক দেশে ৫ উইকেট আছে,
লেখক ক্রীড়া প্রতিবেদক56K বার পড়া

‘প্রথম’ শব্দটা সম্ভবত হাসান মাহমুদের একটু বেশিই প্রিয় হয়ে উঠছে। গত দুই বছরে যে অনেকগুলো ‘প্রথমের’ই দেখা পেয়ে গেছেন তিনি! ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় ৫ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশী পেসার হয়েছেন। একাধিক দেশে ৫ উইকেট আছে, বাংলাদেশের এমন বোলারের তালিকাতেও সবার আগে উঠেছে তাঁর নাম।
কিন্তু গতকাল আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে হাসান মাহমুদ এমন একটা জায়গায় ‘প্রথম’ হয়ে গেলেন, যে কীর্তি আলাদা হয়ে থাকবে অন্য সবকিছুর চেয়ে। টেস্টে হ্যাটট্রিক করলেন, সেটিও একজন পেসার হিসেবে। টেস্টে এর আগে হ্যাটট্রিক করেননি বাংলাদেশের কোনো পেসারই।


