Sports
খেলা ছেড়ে কেউ ব্যবসায়, চাকুরিতে; কেউ চালান উবার
‘তিন বছর আগে যাদের দেখেছি, এবার তাদের অনেকেই নেই। তারা হারিয়ে গেছে’—প্রথম বিভাগ হকি লিগ মাঠে ফেরার আনন্দের আড়ালে এমন দীর্ঘশ্বাসও আছে ব্যাচেলর্স এসসির কোচ নাঈম উদ্দিনের।
লেখক ক্রীড়া প্রতিবেদক86K বার পড়া

‘তিন বছর আগে যাদের দেখেছি, এবার তাদের অনেকেই নেই। তারা হারিয়ে গেছে’—প্রথম বিভাগ হকি লিগ মাঠে ফেরার আনন্দের আড়ালে এমন দীর্ঘশ্বাসও আছে ব্যাচেলর্স এসসির কোচ নাঈম উদ্দিনের।
তাঁর দলের ১৮ জনের ১৫ জনই নতুন, যাঁরা আগে কখনো কোনো লিগে খেলেননি। ফরাশগঞ্জেও ১৮ জনের মধ্যে ১৪ জন নতুন। অন্য ক্লাবগুলোতেও নতুন খেলোয়াড়ের সংখ্যা কম নয়।
গত তিন বছরে হকি থেকে হারিয়ে যাওয়া খেলোয়াড়দের কেউ ব্যবসায় ঢুকেছেন, কেউ চাকরিতে, কেউ চালাচ্ছেন উবার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগ ফিরলেও তাই ফেরেননি অনেক খেলোয়াড়ই।


