জয়টা প্রায় পেয়েই গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এগিয়ে ছিল তারা, প্রতিপক্ষ খেলছিল ১০ জন নিয়ে। ওল্ড ট্রাফোর্ডে তখন জয়ের অপেক্ষা। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব এলোমেলো করে দিলেন ডোমিনিক সোলাঙ্কি। যোগ করা সময়ে তাঁর গোলে টটেনহামের সঙ্গে ১-১ ড্র করে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর জয়ে ফেরার সুযোগ ছিল মাইকেল ক্যারিকের দলের সামনে। সুযোগটা নিতে পারেনি ইউনাইটেড।