Sports
গর্ডনের প্রথম গোল, বার্সেলোনার টানা অষ্টম জয়
কখনো কখনো অপেক্ষার আয়ু খুব বেশি হয় না। অ্যান্থনি গর্ডনের জন্য যেমন হলো না। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের জার্সিতে গোলের পর গোল করেছেন। সেই ছন্দ সঙ্গে নিয়েই ফিরেছিলেন বার্সেলোনায়। আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবের হয়ে প্রথ
লেখক খেলা ডেস্ক94K বার পড়া

কখনো কখনো অপেক্ষার আয়ু খুব বেশি হয় না। অ্যান্থনি গর্ডনের জন্য যেমন হলো না। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের জার্সিতে গোলের পর গোল করেছেন। সেই ছন্দ সঙ্গে নিয়েই ফিরেছিলেন বার্সেলোনায়। আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবের হয়ে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হলো মাত্র ৭৮ সেকেন্ড! যেন মাঠে নেমেই জানিয়ে দিলেন, এত দিন যে গোলের দেখা মেলেনি, আজ বুঝি তার সব সুদ একসঙ্গে মেটানোর দিন।
গর্ডনের সেই ঝলমলে সূচনার পথ ধরেই হেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। গোল পেয়েছেন গাব্রিয়েল জেসুস ও জুলস কুন্দেও। লা লিগায় মৌসুমের প্রথম আট ম্যাচের আটটিতেই জিতেছে কাতালান ক্লাবটি। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও তারাই।


