Sports
‘রহস্য স্পিন দেখতে’ এবার ওয়ানডে দলেও আলিস
এশিয়ান গেমসে টি–টুয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছিল বাংলাদেশ জাতীয় দলে। আলিস আল ইসলাম এবার সুযোগ পেলেন ওয়ানডে সংস্করণেও। আজ আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। লিটন দাসের অধিনায়ক
লেখক ক্রীড়া প্রতিবেদক137K বার পড়া

এশিয়ান গেমসে টি–টুয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছিল বাংলাদেশ জাতীয় দলে। আলিস আল ইসলাম এবার সুযোগ পেলেন ওয়ানডে সংস্করণেও। আজ আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। লিটন দাসের অধিনায়কত্বে ১৬ সদস্যের দলে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে।
এশিয়ান গেমসে অভিষেকের আগেও টি–টুয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন আলিস। কিন্তু চোটে পড়ায় ম্যাচ খেলার আগেই ছিটকে যান। এবারই প্রথম সুযোগ পেলেন ওয়ানডে দলে।


