Sports
মেহেদীর ৬ উইকেট, নাঈম–মিম মোসাদ্দেকের সেঞ্চুরি
ম্যাড়মেড়ে প্রথম রাউন্ড কাটার পর আজ দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনটা বেশ ঘটনাবহুলই কেটেছে জাতীয় ক্রিকেট লিগে। এই রাউন্ডেও ব্যাটসম্যানরাই দাপট দেখাচ্ছেন। ঢাকার মোহাম্মদ নাঈম আর রংপুরের মিম মোসাদ্দেক আজ সেঞ্চুরি পেয়েছেন, মিরপুর
লেখক ক্রীড়া প্রতিবেদক39K বার পড়া

ম্যাড়মেড়ে প্রথম রাউন্ড কাটার পর আজ দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনটা বেশ ঘটনাবহুলই কেটেছে জাতীয় ক্রিকেট লিগে। এই রাউন্ডেও ব্যাটসম্যানরাই দাপট দেখাচ্ছেন। ঢাকার মোহাম্মদ নাঈম আর রংপুরের মিম মোসাদ্দেক আজ সেঞ্চুরি পেয়েছেন, মিরপুরে ৬ উইকেট পেয়েছেন খুলনার মেহেদী হাসান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষেই বড় রানের পথে ঢাকা। সিলেটের বিপক্ষে প্রথম দিনে ৯০ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৩৪৩ রান করে ফেলেছে তারা। ওপেনার মোহাম্মদ নাঈম ২১৫ বলে ১৩১ রান করে আহত অবসর নিয়েছেন।


