Sports
যেখানে হোপ সেখানেই আশা
আশা মানে প্রত্যাশা, কিছু ক্ষেত্রে ভরসা বা নতুন করে স্বপ্ন দেখার সাহস। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের নামের শেষ অংশের অর্থও তা-ই। তবে নামের অর্থের সঙ্গে তাঁর পরিচয়ের মিল খুঁজতে অভিধান ঘাঁটার দরকার নেই। হোপ ব্যাট হাতে ক্
লেখক শাওন শেখ83K বার পড়া

আশা মানে প্রত্যাশা, কিছু ক্ষেত্রে ভরসা বা নতুন করে স্বপ্ন দেখার সাহস। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের নামের শেষ অংশের অর্থও তা-ই। তবে নামের অর্থের সঙ্গে তাঁর পরিচয়ের মিল খুঁজতে অভিধান ঘাঁটার দরকার নেই। হোপ ব্যাট হাতে ক্রিজে দাঁড়ালেই তো স্বপ্ন দেখে ওয়েস্ট ইন্ডিজ।
সেটাও নতুন নয়, অনেক বছর ধরেই হোপের ব্যাটে আশার ভেলা ভাসাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দলে তারকাদের আসা–যাওয়ার মাঝে একমাত্র হোপই সব সময় আশার মাস্তুল হয়ে থাকেন। গতকাল ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচটি এই তালিকার স্রেফ নতুন সংযোজন।
রাঁচিতে ভারতের বিপক্ষে এই ম্যাচে ৪৫ বলে সেঞ্চুরি করেন হোপ। দলকে জিতিয়েছেন ২৫০ রানের লক্ষ্য ছুঁয়ে, যা টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া।


