Sports
ডান পা সাবধানে ব্যবহার করে জোড়া গোল চোট থেকে ফেরা নেইমারের
ডান পায়ের ঊরুর চোটে পড়েছিলেন গত ২ সেপ্টেম্বর। তারপর আজ সকালেই প্রথম মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচ ফিটনেস নিয়ে সন্দেহ থাকায় সান্তোসের প্রথম একাদশে সুযোগ মেলেনি। দ্বিতীয়ার্ধে শুরুতে ফিলিপে কুতিনিওর বদলি হিসেবে নামেন মাঠে
লেখক খেলা ডেস্ক42K বার পড়া

ডান পায়ের ঊরুর চোটে পড়েছিলেন গত ২ সেপ্টেম্বর। তারপর আজ সকালেই প্রথম মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচ ফিটনেস নিয়ে সন্দেহ থাকায় সান্তোসের প্রথম একাদশে সুযোগ মেলেনি। দ্বিতীয়ার্ধে শুরুতে ফিলিপে কুতিনিওর বদলি হিসেবে নামেন মাঠে। ফ্ল্যামেঙ্গো তখন ম্যাচে ২-০ গোলে এগিয়ে।
কিন্তু শেষ বাঁশি বাজার পর স্কোরলাইন ২-২। ম্যাচের ৮২ এবং ৮৮ মিনিটে পেনাল্টি থেকে দুটি গোল করেন নেইমার। সান্তোসের ঘরের মাঠে ভিলা বেলমিরোয় ব্রাজিলিয়ান সিরি আ-র ম্যাচে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগেই সন্তুষ্ট থাকতে হয় ফ্ল্যামেঙ্গোকে। তাতে দুই দলেরই জয়রথ থামল। সান্তোস এর আগে জিতেছে টানা সাত ম্যাচ, ফ্ল্যামেঙ্গো টানা পাঁচ।


