Sports
র্যাঙ্কিংয়ে না থাকা আফগানিস্তানও কেন বাংলাদেশের চ্যালেঞ্জ
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে কাছের স্মৃতি কী? উত্তরে কারও যদি ডারউইন টেস্টের কথা মনে পড়ে, তাঁকে দায় দেওয়ার সুযোগ নেই। অস্ট্রেলিয়াকে হারানোর ওই স্মৃতি সব সময়ই জ্বলজ্বল করবে বাংলাদেশের ক্রিকেটে। ম্যাকাইয়ে সিরিজের পরের
লেখক ক্রীড়া প্রতিবেদক58K বার পড়া

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে কাছের স্মৃতি কী? উত্তরে কারও যদি ডারউইন টেস্টের কথা মনে পড়ে, তাঁকে দায় দেওয়ার সুযোগ নেই। অস্ট্রেলিয়াকে হারানোর ওই স্মৃতি সব সময়ই জ্বলজ্বল করবে বাংলাদেশের ক্রিকেটে। ম্যাকাইয়ে সিরিজের পরের টেস্টে দুই দিনে হেরে যাওয়ার ঘটনাও ভোলাতে পারার কথা নয় ডারউইনের অবিস্মরণীয় জয়টাকে।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতায় শেষ হওয়া সিরিজের পর আজ আবার এই সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ দল; কিন্তু এবার তারা খেলবে একেবারেই বিপরীত মেরুতে থাকা দল আফগানিস্তানের বিপক্ষে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১২টায় শুরু এই টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষের নাম যে টেস্ট র্যাঙ্কিংয়েই নেই!


