Sports
বাংলাদেশ–আফগানিস্তান টেস্টে সেরা পারফর্মার কারা
বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের টেস্ট ইতিহাস খুব বেশি পুরোনো নয়। দুই দল প্রথমবার টেস্টে মুখোমুখি হয় ২০১৯ সালে। এরপর ২০২৩ সালে খেলে দ্বিতীয় টেস্ট। আজ আবুধাবিতে শুরু হবে দুই দলের মধ্যে তৃতীয় টেস্ট। আগের দুটি ম্যাচে ব্যাটে-ব
লেখক খেলা ডেস্ক98K বার পড়া

বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের টেস্ট ইতিহাস খুব বেশি পুরোনো নয়। দুই দল প্রথমবার টেস্টে মুখোমুখি হয় ২০১৯ সালে। এরপর ২০২৩ সালে খেলে দ্বিতীয় টেস্ট। আজ আবুধাবিতে শুরু হবে দুই দলের মধ্যে তৃতীয় টেস্ট। আগের দুটি ম্যাচে ব্যাটে-বলে সেরা ছিলেন কারা?
ব্যাটিংয়ে সবার ওপরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন। ২০২৩ সালে দুই দলের সর্বশেষ টেস্টে জোড়া সেঞ্চুরি করেন। সেই এক ম্যাচেই করেন ২৭০ রান। এই সংস্করণে দুই দলের মুখোমুখিতে এখন পর্যন্ত নাজমুলই সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১৯ সালের প্রথম টেস্টের অবশ্য দলে ছিলেন না নাজমুল।


