Sports
মাঠ না পেয়ে কুমিল্লা থেকে সরে গেল মোহামেডান-আরামবাগ ম্যাচ
বাংলাদেশ ফুটবল লিগের সূচি অনুযায়ী আগামীকাল হওয়ার কথা ছিল পাঁচটি ম্যাচ। এখন হবে চারটি। মোহামেডান ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ হওয়ার কথা ছিল কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। তবে কুমিল্লা শিক্ষা বোর্ডের বার্
লেখক ক্রীড়া প্রতিবেদক25K বার পড়া

বাংলাদেশ ফুটবল লিগের সূচি অনুযায়ী আগামীকাল হওয়ার কথা ছিল পাঁচটি ম্যাচ। এখন হবে চারটি। মোহামেডান ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ হওয়ার কথা ছিল কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। তবে কুমিল্লা শিক্ষা বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত স্টেডিয়ামটি বরাদ্দ থাকায় কাল সেখানে ম্যাচটি হবে না।
বাফুফের মিডিয়া বিভাগ থেকে আজ সন্ধ্যায় ম্যাচটি স্থগিত করা হয়েছে বললেও সেটি কবে, কোথায় হবে; তা জানায়নি। তবে আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রথম আলোকে জানিয়েছেন, বাফুফে বিকেলে তাঁদের মৌখিকভাবে জানিয়েছে, ‘মাঠ না পাওয়ায়’ কুমিল্লায় ম্যাচটি হচ্ছে না। ম্যাচটি শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


