নাহিদ রানা এখন আলোচিত পেসার। গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে নামডাক ছড়িয়েছেন। অনেকে তাই ধারণা করেছিলেন, দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসএ-টুয়েন্টির নিলামে দল পাবেন বাংলাদেশের এই পেসার। তেমনটা হয়নি।
কাল অনুষ্ঠিত নিলামে অবিক্রীত থেকে গেছেন নাহিদ রানা। নাহিদ রানাই ছিলেন এসএ-টুয়েন্টির নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।
এসএ-টুয়েন্টি এবার অনুষ্ঠিত হবে পঞ্চমবারের মতো। তবে এই টুর্নামেন্টে কখনোই বাংলাদেশি কোনো ক্রিকেটার খেলেননি। গত আসরের নিলাম থেকে স্পিনার তাইজুল ইসলামকে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। যদিও পরে তিনি নিজেকে সরিয়ে নেন। তাহলে এবারও কি এই টুর্নামেন্টে বাংলাদেশের কাউকে দেখা যাবে না?