Sports
শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা
তাৎক্ষণিকভাবে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটির কাছে পাঠানো চিঠিতে ধনঞ্জয়া লেখেন, ‘এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত যে দলের নেতৃত
লেখক খেলা ডেস্ক36K বার পড়া

তাৎক্ষণিকভাবে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটির কাছে পাঠানো চিঠিতে ধনঞ্জয়া লেখেন, ‘এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত যে দলের নেতৃত্বভার এখন পরের প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।’
দিমুথ করুণারত্নে অবসর নেওয়ার পর ২০২৪ সালের জানুয়ারিতে এ সংস্করণে অধিনায়কের দায়িত্ব পান ধনঞ্জয়া। ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার ১৮ টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৭ ম্যাচ, ৮ হার ও ৩ ড্র। আফগানিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর অধিনায়কত্বে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।


