Sports
সামনে কি তাহলে তারাও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে
যত দিন যাচ্ছে, ততই জনপ্রিয়তা পাচ্ছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ক্রিকেটের এই সংস্করণে রোমাঞ্চও বেড়েছে আগের চেয়ে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর ইঙ্গিত মিলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্
লেখক খেলা ডেস্ক27K বার পড়া

যত দিন যাচ্ছে, ততই জনপ্রিয়তা পাচ্ছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ক্রিকেটের এই সংস্করণে রোমাঞ্চও বেড়েছে আগের চেয়ে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর ইঙ্গিত মিলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, ১২ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রক্রিয়া প্রায় শেষ দিকে।
দল বাড়ানোর খবর দিলেও দীর্ঘ মেয়াদে টেস্টের অস্তিত্ব টিকিয়ে রাখতে দলসংখ্যা কমানোর বিষয়ে নিজের আগের অবস্থানেই অনড় তিনি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিভিন্ন ক্রিকেট বোর্ড পরবর্তী ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) চূড়ান্ত করার শেষ ধাপে রয়েছে। তার মধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে।


