গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঝড় তোলেন শ্রেয়াস আইয়ার। ৪৩ বলে অপরাজিত ১০২ রানের ইনিংসে টি-টুয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ভারত অধিনায়ক। সেই দুর্দান্ত ইনিংসের পুরস্কারও পেয়েছেন দ্রুত। আইসিসির টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন আইয়ার।
অন্যদিকে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ হারিয়েছেন টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। তাঁকে সরিয়ে আবার শীর্ষে উঠেছেন আফগানিস্তানের রশিদ খান।