Sports
মেসির বিদায়ের দিন ফার্নান্দেজের চোখে ফিরে এল সেই ১৫ বছরের কিশোর
লিওনেল মেসির বিদায়ী মুহূর্তে আবেগে ভেসেছে পুরো আর্জেন্টিনা। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সেই আবেগ আরও ঘন হয়ে ওঠে মনুমেন্তাল স্টেডিয়ামে।
লেখক খেলা ডেস্ক113K বার পড়া

লিওনেল মেসির বিদায়ী মুহূর্তে আবেগে ভেসেছে পুরো আর্জেন্টিনা। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সেই আবেগ আরও ঘন হয়ে ওঠে মনুমেন্তাল স্টেডিয়ামে।
ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি তাঁর সতীর্থরাও। তবে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন এনজো ফার্নান্দেজ। মেসি কথা বলার সময় অঝোরে কাঁদছিলেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
প্রিয় অধিনায়কের বিদায়ের মুহূর্তে তাঁকে কাঁদতে দেখা গেছে বারবার। সেই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, আবেগ ছুঁয়ে যায় ফুটবলপ্রেমীদের।


