Sports
বিশ্বকাপের সূচি ঘোষণা কবে, কাদের খেলা নিশ্চিত
কেপটাউনে আগামী বৃহস্পতিবার যৌথভাবে ২০২৭ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করবে আইসিসি এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্টের এক বছর আগে কাউন্টডাউন বা দিন গণনা শুরুর সে অনুষ্ঠানে ম্যাচের টিকিট উন্মুক্ত করা হবে। আগামী বছর
লেখক খেলা ডেস্ক44K বার পড়া

কেপটাউনে আগামী বৃহস্পতিবার যৌথভাবে ২০২৭ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করবে আইসিসি এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্টের এক বছর আগে কাউন্টডাউন বা দিন গণনা শুরুর সে অনুষ্ঠানে ম্যাচের টিকিট উন্মুক্ত করা হবে। আগামী বছর ২ অক্টোবর শুরু হবে ৫০ ওভার সংস্করণের এই বিশ্বকাপ। টুর্নামেন্টটি শেষ হবে ২১ নভেম্বর।
বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৪ দলের মধ্যে ১০ দল চূড়ান্ত হয়ে যাবে আগামীকালের মধ্যে। ৩০ সেপ্টেম্বর এই দলগুলো বাছাইয়ের শেষ সময়সীমা। এই ১০ দলের মধ্যে আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার টিকিট পেয়েছে আগেই। আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় আরেক সহ-আয়োজক দেশ নামিবিয়াকে বিশ্বকাপের মূল পর্বে আসতে হবে বাছাইপর্ব পেরিয়ে।



