Sports
সোনা পরের বিষয়, লিটনের প্রথম লক্ষ্য ফাইনাল
বাংলাদেশ ছাড়াও আইসিসির টেস্ট খেলুড়ে দেশ আছে চারটি—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জেতা তাই বাংলাদেশের জন্য খুব সহজ নয়। অধিনায়ক লিটন দাসও এখনই ওই পর্যন্ত ভাবছেন না। আগে পৌঁছাতে চান ফাই
লেখক খেলা ডেস্ক107K বার পড়া

বাংলাদেশ ছাড়াও আইসিসির টেস্ট খেলুড়ে দেশ আছে চারটি—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জেতা তাই বাংলাদেশের জন্য খুব সহজ নয়। অধিনায়ক লিটন দাসও এখনই ওই পর্যন্ত ভাবছেন না। আগে পৌঁছাতে চান ফাইনালে।
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আগামীকাল নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ দল। তার আগে আজ সংবাদ সম্মেলনে ওই কথা বলেছেন লিটন। লিটনের কাছে প্রশ্ন ছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ভালো দল নিয়ে এসেছে। বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য তাহলে কী?



