Sports
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
একটা বিশ্বকাপ শেষ হওয়ার পর আরেকটা। বয়সভিত্তিক থেকে সিনিয়র—ফিফার কাছ থেকে একের পর এক ট্রফি নিয়ে যাচ্ছে স্পেন। সর্বশেষ রোববার রাতে উত্তর কোরিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফিফা অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপ জিতেছে স্পেন। এ মুহূর্তে স
লেখক খেলা ডেস্ক111K বার পড়া

একটা বিশ্বকাপ শেষ হওয়ার পর আরেকটা। বয়সভিত্তিক থেকে সিনিয়র—ফিফার কাছ থেকে একের পর এক ট্রফি নিয়ে যাচ্ছে স্পেন। সর্বশেষ রোববার রাতে উত্তর কোরিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফিফা অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপ জিতেছে স্পেন। এ মুহূর্তে সিনিয়র ফুটবলের পুরুষ ও নারী বিশ্বকাপ এবং বয়সভিত্তিক ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপ—সবই স্পেনের দখলে।
ফাইনালের ১২০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পেলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে গোলকিপার লাইয়া লোপেজের নৈপুণ্যে ৪–৩ ব্যবধানে জিতে যায় স্পেন।



