Sports
সিটির শাস্তিতে বদলে যেতে পারে হলান্ডের ভবিষ্যৎ
ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ এই মুহূর্তে কুয়াশাময়। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে খবর দিয়েছে দ্য অ্যাথলেটিক। তবে শাস্তি এখনো ঘোষণা করা হয়নি। সিটি আপিল ক
লেখক খেলা ডেস্ক98K বার পড়া

ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ এই মুহূর্তে কুয়াশাময়। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে খবর দিয়েছে দ্য অ্যাথলেটিক। তবে শাস্তি এখনো ঘোষণা করা হয়নি। সিটি আপিল করবে বলেও ধারণা করা হচ্ছে।
জরিমানা বা পয়েন্ট কেটে নেওয়ার মতো শাস্তি হলে পরিস্থিতি এক রকম। কিন্তু পয়েন্ট কাটার ফলে অবনমন কিংবা আরও কঠোর কোনো শাস্তি হলে বদলে যেতে পারে অনেক কিছু। আর সেই সূত্রেই ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।



