Sports
‘এ রকম টুর্নামেন্টে আপসেট হয়ে যেতে পারে’—এশিয়ান গেমসের আগে বাংলাদেশ কোচ সালাহউদ্দীন
ঘরের মাঠে বাংলাদেশ দল ক্যাম্প করেছে প্রায় দিন দশেক। খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচও। আইচি–নাগোয়া এশিয়ান গেমসের প্রস্তুতিটা বাংলাদেশ ক্রিকেট দল নিয়েছে বেশ ভালোভাবেই। প্রস্তুতি নিয়ে তাই সন্তুষ্টি আছে দলের। আগামী পরশু মালয়েশিয়
লেখক ক্রীড়া প্রতিবেদক28K বার পড়া

ঘরের মাঠে বাংলাদেশ দল ক্যাম্প করেছে প্রায় দিন দশেক। খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচও। আইচি–নাগোয়া এশিয়ান গেমসের প্রস্তুতিটা বাংলাদেশ ক্রিকেট দল নিয়েছে বেশ ভালোভাবেই। প্রস্তুতি নিয়ে তাই সন্তুষ্টি আছে দলের। আগামী পরশু মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল দিয়ে এবারের এশিয়ান গেমস শুরু করবে বাংলাদেশ দল।
২০২৩ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও ছিল একই প্রতিপক্ষ। সেবার সাইফ হাসানের নেতৃত্বাধীন দলের জিততে বেশ কষ্টই হয়েছিল। শেষ বলে গড়ানো ম্যাচে ২ রানে জয় পায় বাংলাদেশ। এবার অবশ্য বাংলাদেশ অপেক্ষাকৃত শক্তিশালী দল পাঠিয়েছে। আর কিছুদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দলই মালয়েশিয়া জাতীয় দলকে ৫০ ওভার ও টি–টুয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে।



