গাজায় চলমান মানবিক সংকট ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দলের নেশনস লিগের ম্যাচ ঘিরে। স্কোয়াডের এক ফুটবলারের অনড় অবস্থান এবং অন্য সদস্যদের বয়কট ভাবনার পর শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে—ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড।
আজ রাতে হাঙ্গেরির ডেব্রেসেনে উয়েফা নেশনস লিগের ম্যাচটি সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মাঠে নামলেও ‘সংঘাতময় পরিস্থিতিতে প্রাণ হারানো সব মানুষের’ প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরে খেলবেন আইরিশ ফুটবলাররা।