Sports
ঘরোয়া ক্রিকেট খেলতে দেওয়া হচ্ছে না, ফোন এখনো জব্দ—কী আছে রিজওয়ানের কপালে
মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তদন্ত যেন শেষ হচ্ছে না। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (এনসিসিআইএ) এজেন্সি তাঁর বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়াসংক্রান্ত তদন্ত করছে চলতি মাসের মাঝা
লেখক খেলা ডেস্ক75K বার পড়া

মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তদন্ত যেন শেষ হচ্ছে না। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (এনসিসিআইএ) এজেন্সি তাঁর বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়াসংক্রান্ত তদন্ত করছে চলতি মাসের মাঝামাঝিতে শেষ হওয়া ইংল্যান্ড সফর থেকে। এর পর থেকেই পাকিস্তানের ক্রিকেটে রিজওয়ানের দরজা বন্ধ।
জব্দ হওয়া ফোন পাননি, তাঁকে দূরে রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেট থেকে, এমনকি সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না। রিজওয়ানের কপালে কী আছে কে জানে!



