Sports
জার্সি থেকে ফুটবল, বাংলাদেশের ক্রীড়াসামগ্রীর বাজারে কেন চীনের দাপট
ফুটবল, ক্রিকেটের ব্যাট-প্যাড-গ্লাভস থেকে ব্যাডমিন্টন র্যাকেট, জিমের ট্রেডমিল কিংবা ওজন তোলার সরঞ্জাম—বাংলাদেশের ক্রীড়াসামগ্রীর বাজারে চীনের উপস্থিতি এখন সর্বত্র। রাজধানীর গুলিস্তান-পল্টনের দোকান থেকে বড় শোরুম, এমনকি পেশ
লেখক জহির উদ্দিন72K বার পড়া

ফুটবল, ক্রিকেটের ব্যাট-প্যাড-গ্লাভস থেকে ব্যাডমিন্টন র্যাকেট, জিমের ট্রেডমিল কিংবা ওজন তোলার সরঞ্জাম—বাংলাদেশের ক্রীড়াসামগ্রীর বাজারে চীনের উপস্থিতি এখন সর্বত্র। রাজধানীর গুলিস্তান-পল্টনের দোকান থেকে বড় শোরুম, এমনকি পেশাদার প্রশিক্ষণকেন্দ্রেও চীনে তৈরি পণ্যের সরবরাহ বেড়ে চলেছে।
বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ক্রীড়াসামগ্রী বাজারের আকার বছরে এক হাজার থেকে দেড় হাজার কোটি টাকার।



