Sports
রংপুর থেকে নারী ফুটবলে স্বপ্নের শুরু, মেঠো পথ থেকে তারকা খোঁজার মঞ্চ
বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে আজ এক নতুন দিগন্তের উন্মোচন হলো। দেশের প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের ফুটবলার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে এবং আগামী দিনের তারকা খেলোয়াড়দের তুলে আনার মঞ্চ হিসেবে আজ থেকে মাঠে গড়াল ‘প্রথম আলো-স্টার
লেখক ক্রীড়া প্রতিবেদক66K বার পড়া

বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে আজ এক নতুন দিগন্তের উন্মোচন হলো। দেশের প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের ফুটবলার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে এবং আগামী দিনের তারকা খেলোয়াড়দের তুলে আনার মঞ্চ হিসেবে আজ থেকে মাঠে গড়াল ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
সারা দেশে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিবন্ধিত ওয়ান স্টারভুক্ত ৩৬টি দল নিয়ে নকআউট ভিত্তিতে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। তবে ভবিষ্যতে এটিকে লিগ পদ্ধতিতে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের, যাতে প্রতিটি দল ২-৩টি ম্যাচ খেলার সুযোগ পায়।



