দ্য অ্যাথলেটিক বড় এক ‘ব্রেকিং’ই দিয়েছে গতকাল। প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের ১১৪টিতে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। দুই বছর আগে এ সব অভিযোগের ওপর যখন শুনানি শুরু হয়, বিবিসি শিরোনাম করেছিল খেলাধুলায় ‘শতাব্দীর আলোচিত বিচার’ বলে। দ্য অ্যাথলেটিকের পর বিবিসিও নিজস্ব সূত্রের বরাতে রায়ের খবরটি নিশ্চিত করে।
তবে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করা হলেও এখনো শাস্তির সিদ্ধান্ত হয়নি। স্বাধীন কমিশনকে এখন ঠিক করতে হবে, আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে সিটিকে কী শাস্তি দেওয়া হবে।