Sports
ফিফায় সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগও
ইউরোপের চারটি প্রধান ফুটবল লিগ—ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি ‘আ’ ও জার্মানির বুন্দেসলিগা শুক্রবার ফিফার সংস্কারের দাবি জানিয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বেশ কিছুদিন ধরেই সংকটের ভেতর দিয়ে য
লেখক এএফপি96K বার পড়া

ইউরোপের চারটি প্রধান ফুটবল লিগ—ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি ‘আ’ ও জার্মানির বুন্দেসলিগা শুক্রবার ফিফার সংস্কারের দাবি জানিয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বেশ কিছুদিন ধরেই সংকটের ভেতর দিয়ে যাচ্ছে।
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা প্রকাশের পর এই সংকটের শুরু। প্রতিষ্ঠানটিতে বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ রাখার পরিকল্পনা করা হয়েছিল। পরে অবশ্য সেই পরিকল্পনা স্থগিত করা হয়।



