Sports
ফেডারেশন কাপেও হতাশার শুরু আবাহনীর
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও হতাশার শুরু হয়েছে আবাহনী লিমিটেডের। ১৯ সেপ্টেম্বর লিগের প্রথম ম্যাচে পিডব্লুডির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।
লেখক ক্রীড়া প্রতিবেদক110K বার পড়া

বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও হতাশার শুরু হয়েছে আবাহনী লিমিটেডের। ১৯ সেপ্টেম্বর লিগের প্রথম ম্যাচে পিডব্লুডির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।
এবার ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও জয় পেল না মারুফুল হকের দল। আজ নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে আবাহনী।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
বিরতির পর ৫২ মিনিটে রবিউল হাসানের গোলে এগিয়ে যায় আবাহনী। গোলের পর জয়ের আশাও জেগেছিল আকাশি-নীলদের। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১১ মিনিট পরই চট্টগ্রাম সিটি এফসিকে সমতায় ফেরান রাফায়েল। তাঁর গোলে ম্যাচের স্কোর দাঁড়ায় ১–১।



