Sports
৭২ বছরের সম্পর্কচ্ছেদে শেষের শুরু জার্মানির
জার্মানি জাতীয় দলে অনেক কিছুই পাল্টে গেছে, পাল্টে যাচ্ছে। ইয়ুর্গেন ক্লপকে নতুন কোচ হিসেবে পাওয়ার পথে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় জানিয়েছে ম্যানুয়েল নয়্যার ও আন্তোনিও রুডিগারকে। পাশাপাশি সাত দশকের পুরোনো এক
লেখক খেলা ডেস্ক50K বার পড়া

জার্মানি জাতীয় দলে অনেক কিছুই পাল্টে গেছে, পাল্টে যাচ্ছে। ইয়ুর্গেন ক্লপকে নতুন কোচ হিসেবে পাওয়ার পথে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় জানিয়েছে ম্যানুয়েল নয়্যার ও আন্তোনিও রুডিগারকে। পাশাপাশি সাত দশকের পুরোনো এক সম্পর্ক থেকেও সরে আসার শেষের শুরু করল জার্মানি।
সেই শুরুটা হলো আমস্টারডামে গতকাল রাতে। নেশনস লিগে জার্মানির কোচ হিসেবে অভিষেকে নেদারল্যান্ডসের বিপক্ষে ১–১ গোলে ড্র তুলে নেন ক্লপ। এই ম্যাচে জার্মানি জাতীয় দলের জার্সিটা নিশ্চয়ই চোখে পড়েছে? জার্মানির প্রচলিত জার্সি থেকে একটু আলাদা, তাই না?



