র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান ১৩৬, বাংলাদেশের ১৮১। র‍্যাঙ্কিং ব্যবধানের ছাপ দেখা গেল মাঠেও। ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ।
প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল করেছে মালয়েশিয়া। দলটি তাদের আগের দুই ম্যাচে গোলহীন ছিল।
জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথম ১৫ মিনিট মালয়েশিয়ার বিপক্ষে সমানতালেই লড়ছে বাংলাদেশ। ১৮ মিনিটে ম্যাচে পিছিয়ে পড়ার পর নিজেদের গুছিয়ে উঠার কিছুটা চেষ্টা করে তারা। কিন্তু ৩৮ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে আরও পিছিয়ে পড়ে।