Sports
বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার
রাইফআইসেন অ্যারেনায় গতকাল রাতের ম্যাচে তখন ৫৫ মিনিট। গোল করে স্বাগতিক অস্ট্রিয়ার বিপক্ষে ইসরায়েলকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান সেন্টার ফরোয়ার্ড সাইদ আবু ফারখি। সতীর্থদের সঙ্গে গোল উদ্যাপন করে ফারখির কী মনে হলো, চলে যান
লেখক খেলা ডেস্ক51K বার পড়া

রাইফআইসেন অ্যারেনায় গতকাল রাতের ম্যাচে তখন ৫৫ মিনিট। গোল করে স্বাগতিক অস্ট্রিয়ার বিপক্ষে ইসরায়েলকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান সেন্টার ফরোয়ার্ড সাইদ আবু ফারখি। সতীর্থদের সঙ্গে গোল উদ্যাপন করে ফারখির কী মনে হলো, চলে যান কর্নার ফ্ল্যাগের কাছে। ফ্ল্যাগটি তুলে ডান হাঁটু মাটিতে পেতে, বাঁ হাতে ফ্ল্যাগের লাঠি রেখে বন্দুক চালানোর মতো ভঙ্গি করলেন। তবে উদ্যাপনটি পুল খেলায় শট নেওয়ার ভঙ্গি নাকি বন্দুক থেকে গুলি ছোড়ার অনুকরণ ছিল, তা সঙ্গে সঙ্গে স্পষ্ট বোঝা যায়নি।



