Sports
নতুন যাত্রায় ব্রাজিলের প্রথম ম্যাচ আজ
লক্ষ্য, বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন করে দল পুনর্গঠন। সেই পথে ব্রাজিলের প্রথম মঞ্চ অস্ট্রেলিয়া; যেখানে দুবার মুখোমুখি হবে ২০২৬ বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় নেওয়া দুই দল। দুই ম্যাচের এই প্রীতি সিরিজের প্রথম লড়াই আজ। বাংল
লেখক খেলা ডেস্ক42K বার পড়া

লক্ষ্য, বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন করে দল পুনর্গঠন। সেই পথে ব্রাজিলের প্রথম মঞ্চ অস্ট্রেলিয়া; যেখানে দুবার মুখোমুখি হবে ২০২৬ বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় নেওয়া দুই দল। দুই ম্যাচের এই প্রীতি সিরিজের প্রথম লড়াই আজ। বাংলাদেশ সময় বিকেল চারটায় টাউন্সভিলে সকারুদের মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর আগামী মঙ্গলবার ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
গত জুলাইয়ে বিশ্বকাপ অভিযান শেষের পর এটিই দুই দলের প্রথম মাঠে নামা। বিশ্বকাপে শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়ে হতাশ করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের।



