Sports
শুরুতেই হামজাদের মালয়েশিয়া–পরীক্ষা
র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য ৪৫। মাঠের লড়াইয়েও সেই ব্যবধানটা কম নয়। আগের ১০ সাক্ষাতে বাংলাদেশের জয় মাত্র ১টি। বাকি ৯ ম্যাচের ২টিতে ড্র, ৭টিতেই হার। সেই মালয়েশিয়ার বিপক্ষেই আজ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে
লেখক ক্রীড়া প্রতিবেদক75K বার পড়া

র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য ৪৫। মাঠের লড়াইয়েও সেই ব্যবধানটা কম নয়। আগের ১০ সাক্ষাতে বাংলাদেশের জয় মাত্র ১টি। বাকি ৯ ম্যাচের ২টিতে ড্র, ৭টিতেই হার। সেই মালয়েশিয়ার বিপক্ষেই আজ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়। সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে।
একসময় মালয়েশিয়ার সঙ্গে নিয়মিতই খেলত বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইয়ে কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ৪–১ গোলে হেরেছিল বাংলাদেশ। চার বছর পর এবার ভিন্ন এক মঞ্চে, ভিন্ন এক বাস্তবতায় দেখা হচ্ছে তাদের।



