Sports
ফেলিক্সের গোলে পর্তুগালের জয়, নরওয়ের জয়ে হলান্ডের জোড়া গোল
জয়ে উয়েফা নেশনস লিগ শুরু হলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। তবে লিসবনে আজ ওয়েলসের বিপক্ষে পর্তুগালের জয়ের নায়ক রোনালদো নন, তাঁর আল নাসর সতীর্থ জোয়াও ফেলিক্স। ম্যাচের ২২ মিনিটে করা ফেলিক্সের একমাত্র গোলেই ওয়েলসকে হারিয়
লেখক খেলা ডেস্ক82K বার পড়া

জয়ে উয়েফা নেশনস লিগ শুরু হলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। তবে লিসবনে আজ ওয়েলসের বিপক্ষে পর্তুগালের জয়ের নায়ক রোনালদো নন, তাঁর আল নাসর সতীর্থ জোয়াও ফেলিক্স। ম্যাচের ২২ মিনিটে করা ফেলিক্সের একমাত্র গোলেই ওয়েলসকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।
নেশনস লিগে গ্রুপ-৪ এর অন্য এক ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে নরওয়ে ৩-২ ব্যবধানে হারিয়েছে ডেনমার্ককে।
নতুন কোচ জর্জ জেসুসের অধীনে এটাই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। শুরুটাও হলো জয় দিয়ে। তবে স্কোরলাইন দেখে ম্যাচের গল্পটা বোঝা যাবে না। কারণ গোলের সুযোগ তৈরিতে ওয়েলসও পিছিয়ে ছিল না। বরং ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা।



