Sports
বিশ্বকাপের ১২ লাখ ডলারের বোনাস কর্মীদের দিলেন স্পেনের এক ফুটবলার
বিশ্বকাপ জিতে স্পেনের একেকজন ফুটবলার পেয়েছেন প্রায় ১২ লাখ মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি। সেই অর্থ নিজে না নিয়ে স্পেনের ফুটবল ফেডারেশনের কর্মীদের দিয়ে দিয়েছেন এক ফুটবলার।
লেখক খেলা ডেস্ক24K বার পড়া

বিশ্বকাপ জিতে স্পেনের একেকজন ফুটবলার পেয়েছেন প্রায় ১২ লাখ মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি। সেই অর্থ নিজে না নিয়ে স্পেনের ফুটবল ফেডারেশনের কর্মীদের দিয়ে দিয়েছেন এক ফুটবলার।
১৯ জুলাই নিউজার্সিতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দলের সাফল্যের পেছনে ছিলেন ২৬ ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। তবে মাঠের বাইরেও ফেডারেশনের কর্মীরা ক্যাম্প ও টুর্নামেন্টে দলের যাবতীয় ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে কাজ করেছেন।



