Sports
সাঁতারে ১৭ বছর বয়সী জাপানি তরুণের বিশ্ব রেকর্ড
পুরুষ সাঁতারে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন জাপানের ১৭ বছর বয়সী তরুণ শিন ওহাশি। ঘরের মাঠে এশিয়ান গেমসে পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জয়ের পথে এই রেকর্ড গড়েছেন তিনি। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ওহাশি সময় নিয়েছেন ২ মি
লেখক খেলা ডেস্ক38K বার পড়া
পুরুষ সাঁতারে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন জাপানের ১৭ বছর বয়সী তরুণ শিন ওহাশি। ঘরের মাঠে এশিয়ান গেমসে পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জয়ের পথে এই রেকর্ড গড়েছেন তিনি। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ওহাশি সময় নিয়েছেন ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড, যা আগের বিশ্ব রেকর্ডের চেয়ে ০.৬৫ সেকেন্ড কম।
এর আগে ২০২৩ সালের ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের কিন হাইইয়াং ২ মিনিট ৫.৪৮ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন। ওহাশিই প্রথম পুরুষ সাঁতারু, যিনি ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৫ সেকেন্ডের কম সময় নিলেন।



