১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেনের ব্রোঞ্জের পর দীর্ঘ ৪০ বছর এশিয়াডে বাংলাদেশের কোনো ব্যক্তিগত পদক ছিল না। অবশেষে এবার জাপানে সেই খরা কাটালেন নেত্রকোনার ২৩ বছর বয়সী উশু–কন্যা জিন্নাত আক্তার। প্রয়াত কাঠমিস্ত্রি বাবার মেয়ে জিন্নাত কাজ করেন বাংলাদেশ সেনাবাহিনীতে। ফুটবল ছেড়ে উশুতে এসে নিজের প্রথম আন্তর্জাতিক সফরেই জয় করেছেন ব্রোঞ্জপদক। জাপান থেকে মুঠোফোনে প্রথম আলোকে সামাজিক বাধা ও কটূক্তি পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার সেই অবিশ্বাস্য গল্পই শুনিয়েছেন তিনি—
এশিয়ান গেমস সেমিফাইনালে উঠেই আপনার ব্রোঞ্জপদক নিশ্চিত হয়ে যায়। ঢাকা থেকে আসার আগে কি ভেবেছিলেন যে এমন ঐতিহাসিক কিছু অর্জন করতে পারবেন?