Sports
র্যাঙ্কিং বদলালেও টি–টুয়েন্টির রাজত্ব রশিদেরই
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রশিদ খান আর এক নম্বর বোলার নন। আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিং সেটাই বলছে। গতকালই তাঁকে দুইয়ে ঠেলে সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আ
লেখক খেলা ডেস্ক40K বার পড়া

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রশিদ খান আর এক নম্বর বোলার নন। আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিং সেটাই বলছে। গতকালই তাঁকে দুইয়ে ঠেলে সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আবরার শীর্ষে, রশিদের ৭৩৫।
র্যাঙ্কিং মূলত সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের প্রতিফলন। শীর্ষে থাকা ক্রিকেটার দু–তিন ম্যাচে একটু খারাপ করলেই আর আশপাশের কেউ ভালো করলে অবস্থানে পরিবর্তন আসতে পারে। রশিদের ক্ষেত্রেও সেটিই হয়েছে। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় এক রেটিং পয়েন্ট হারিয়েছেন।



