Sports
‘আমাদের জন্য প্রীতি ম্যাচ বলে কিছু নেই’: ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আনচেলত্তি
কলকাতায় পা রাখার আগেই যেন এক অচেনা পৃথিবীর আবহাওয়া টের পাচ্ছেন কার্লো আনচেলত্তি। যে দেশে ক্রিকেট সব আলো শুষে নেয়, সেখানেই ফুটবলের প্রতি যে এক অমোঘ টান লুকিয়ে আছে, তা বুঝতে পারছেন যথেষ্টই। আর সেই আবেগ ও উন্মাদনার মুখোমুখি
লেখক খেলা ডেস্ক115K বার পড়া

কলকাতায় পা রাখার আগেই যেন এক অচেনা পৃথিবীর আবহাওয়া টের পাচ্ছেন কার্লো আনচেলত্তি। যে দেশে ক্রিকেট সব আলো শুষে নেয়, সেখানেই ফুটবলের প্রতি যে এক অমোঘ টান লুকিয়ে আছে, তা বুঝতে পারছেন যথেষ্টই। আর সেই আবেগ ও উন্মাদনার মুখোমুখি হওয়ার আগে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন পাঁচবারের বিশ্বকাপজয়ী দলের কোচ, ব্রাজিলের অভিধানে কোনো ম্যাচই ‘প্রীতি’ নামের ছাড়পত্র পায় না।
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের জাতীয় দলের এটাই প্রথম ভারত সফর। ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়াদের মতো তারকাদের চোখের সামনে দেখার এই দুর্লভ সুযোগ ঘিরে কলকাতার ফুটবলপাগল মানুষের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ।



