Sports
এশিয়ান গেমসে ‘বড় স্বপ্ন’, লিটনের চোখ অলিম্পিকেও
বেলা দেড়টার সংবাদ সম্মেলন পিছিয়ে গেল মিনিট বিশেক। কারণ, যিনি কথা বলবেন, সেই টি–টুয়েন্টি অধিনায়ক লিটন দাস তখনো প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষ করে প্রায় সঙ্গেই সঙ্গেই লিটন হাজির হলেন সাংবাদিকদের
লেখক ক্রীড়া প্রতিবেদক33K বার পড়া

বেলা দেড়টার সংবাদ সম্মেলন পিছিয়ে গেল মিনিট বিশেক। কারণ, যিনি কথা বলবেন, সেই টি–টুয়েন্টি অধিনায়ক লিটন দাস তখনো প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষ করে প্রায় সঙ্গেই সঙ্গেই লিটন হাজির হলেন সাংবাদিকদের সামনে। এবারের উপলক্ষটা একটু আলাদা।
ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজ নিয়মিতই খেলেন ক্রিকেটাররা, বিশ্বকাপ কিংবা এশিয়া কাপেও যান তাঁরা। কিন্তু এবার লিটনরা যাচ্ছেন এশিয়ান গেমস খেলতে। এ ধরনের গেমসে ক্রিকেট ইভেন্টে দ্বিতীয় সারির দল পাঠালেও এবার বাংলাদেশের জাতীয় দলে যাচ্ছে। লিটনের জন্যও গেমসে অংশ নেওয়ার অভিজ্ঞতা হচ্ছে এই প্রথম।



