Sports
ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন তত্ত্ব, ‘কোভিডেও মৃত্যু হতে পারে’
৪৩টি শুনানিতে সাক্ষ্য দিয়েছেন ৭৬ জন। কিন্তু ৪৪তম শুনানিতে ৭৭তম সাক্ষীর বক্তব্যে এল এমন এক দিক, যা আগের শুনানিগুলোয় আলোচনায়ই আসেনি। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রায় ছয় বছর পর তাঁর মৃত্যু নিয়ে চলা মামলায় এবার সামনে এল কোভি
লেখক খেলা ডেস্ক126K বার পড়া

৪৩টি শুনানিতে সাক্ষ্য দিয়েছেন ৭৬ জন। কিন্তু ৪৪তম শুনানিতে ৭৭তম সাক্ষীর বক্তব্যে এল এমন এক দিক, যা আগের শুনানিগুলোয় আলোচনায়ই আসেনি। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রায় ছয় বছর পর তাঁর মৃত্যু নিয়ে চলা মামলায় এবার সামনে এল কোভিড-১৯-এর তত্ত্ব। আদালতের শেষ সাক্ষী, ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি বলেছেন, করোনাভাইরাসে ম্যারাডোনার মৃত্যু হয়েছিল—এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা মারা যান ২০২০ সালের ২৫ নভেম্বর। সে বছরই বিশ্বব্যাপী কোভিড মহামারিতে প্রচুর মানুষ মারা যায়। মৃত্যুর সময় বুয়েনস এইরেসের উপকণ্ঠে একটি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ৬০ বছর বয়সী ম্যারাডোনা।



