Sports
সেমিফাইনালে হেরেছেন জিন্নাত, পদক পাবেন কাল
এশিয়ান গেমসে সোনা বা রুপার লড়াইয়ে ওঠা হলো না বাংলাদেশের উশু কন্যা জিন্নাত আক্তারের। আজ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির সেমিফাইনালে তিনি হেরে গেছেন চীনের বিশ্বমানের শীর্ষস্থানীয় প্রতিযোগী উ দি-র কাছ
লেখক ক্রীড়া প্রতিবেদক33K বার পড়া

এশিয়ান গেমসে সোনা বা রুপার লড়াইয়ে ওঠা হলো না বাংলাদেশের উশু কন্যা জিন্নাত আক্তারের। আজ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির সেমিফাইনালে তিনি হেরে গেছেন চীনের বিশ্বমানের শীর্ষস্থানীয় প্রতিযোগী উ দি-র কাছে।
ফাইনালে ওঠা না হলেও জিন্নাতের ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল গতকাল সেমিফাইনালে উঠেই। এই ইভেন্টে কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ না থাকায় দুই সেমিফাইনালের পরাজিত দুই খেলোয়াড়ই ব্রোঞ্জ পাবেন। আগামীকাল ফাইনাল শেষে জিন্নাতের গলায় আনুষ্ঠানিকভাবে ঝোলানো হবে ঐতিহাসিক এই ব্রোঞ্জ পদক।



