Sports
এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট—কী হতে পারে, কী জানা দরকার
মেয়েদের ফাইনাল হয়ে গেছে গতকালই, কিন্তু আইচি-নাগোয়ার এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্ট শুরু হচ্ছে আগামীকাল। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে আফগানিস্তান। এশিয়ান গেমসে এ নিয়ে চতুর্থবার ক্রিকেট হচ্ছে। এই গেমস
লেখক ক্রীড়া প্রতিবেদক126K বার পড়া

মেয়েদের ফাইনাল হয়ে গেছে গতকালই, কিন্তু আইচি-নাগোয়ার এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্ট শুরু হচ্ছে আগামীকাল। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে আফগানিস্তান। এশিয়ান গেমসে এ নিয়ে চতুর্থবার ক্রিকেট হচ্ছে। এই গেমস সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার, তা দেখে নিতে পারেন একনজরে…
২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত খেলা হবে। ১০টি দল অংশ নেবে এতে। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলছে সরাসরি। এ বছরের জুনে এশিয়ান গেমস কোয়ালিফায়ার থেকে এসেছে বাকি চার দল হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমান। এ ছাড়া স্বাগতিক হিসেবে জায়গা পেয়েছে জাপানও, ২০২৩ সালে সর্বশেষ আসরেও বাছাইপর্ব পেরিয়েই খেলেছিল তারা।



