Sports
ফিফা সংস্কারের জন্য আলোচনায় আগ্রহী ইনফান্তিনো
ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একটি স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিতর্কিত একটি বিনিয়োগ পরিকল্পনা বাতিল হওয়ার পর নিজের অবস্থান সুসংহত করতে এবং সদস্যদেশগুলোর আস্থা
লেখক রয়টার্স43K বার পড়া

ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একটি স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিতর্কিত একটি বিনিয়োগ পরিকল্পনা বাতিল হওয়ার পর নিজের অবস্থান সুসংহত করতে এবং সদস্যদেশগুলোর আস্থা ফিরে পেতেই তাঁর এই পদক্ষেপ।
ফিফা কাউন্সিল ও ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতিদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, ‘প্রথমত, আমি কাউন্সিলকে জিজ্ঞেস করব—তারা ফিফার প্রধান কৌশলগত উদ্যোগের পরিচালনাকাঠামোর ওপর কোনো স্বাধীন বহিরাগত পর্যালোচনা কমিশন গঠন করতে চায় কি না, যা সংস্থার উন্নয়নে সম্ভাব্য সুপারিশ প্রদান করবে।’



