Sports
ভালো উইকেটে ২০০, খারাপ উইকেটে ১৪০–১৬০ রান করার কথা ভাবছে বাংলাদেশ
দিন দশেক ধরেই মিরপুরে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তাদের সঙ্গে অনুশীলন করছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা ক্রিকেটাররাও। টেস্ট ও টি–টুয়েন্টি দুই দলের ব্যাটিংয়ের তত্ত্বাবধান করছেন জাতীয় দলের ব্যাটিং
লেখক ক্রীড়া প্রতিবেদক53K বার পড়া

দিন দশেক ধরেই মিরপুরে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তাদের সঙ্গে অনুশীলন করছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা ক্রিকেটাররাও। টেস্ট ও টি–টুয়েন্টি দুই দলের ব্যাটিংয়ের তত্ত্বাবধান করছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
তিনি যদিও এশিয়ান গেমসে দলের সঙ্গে যাচ্ছেন না। এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের প্রস্তুতি কেমন হচ্ছে, এ নিয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আশরাফুল। জাপানে খেলার অভিজ্ঞতা এর আগে হয়নি বাংলাদেশের, সেখানে তাই চ্যালেঞ্জটা একটু আলাদা।



