Sports
ফেডারেশন কাপের প্রথম দিনেই নাটক, ব্রাদার্স ও আবাহনীর খেলা পেছাল বাফুফে
গত কয়েক বছর ঘরোয়া ফুটবলের সূচি হঠাৎ বদলের সংস্কৃতি থেকে অনেকটা বেরিয়ে এসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এবার আবার শুরু হয়েছে সেই পুরোনো সংস্কৃতি।
লেখক ক্রীড়া প্রতিবেদক57K বার পড়া

গত কয়েক বছর ঘরোয়া ফুটবলের সূচি হঠাৎ বদলের সংস্কৃতি থেকে অনেকটা বেরিয়ে এসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এবার আবার শুরু হয়েছে সেই পুরোনো সংস্কৃতি।
মোহামেডানের আবেদনের ভিত্তিতে গত পরশু তাদের লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ পেছানোয় আবাহনী ও ব্রাদার্স তাদের খেলা পেছাতে আবেদন করে। দুই দলেরই আজ ফেডারেশন কাপের প্রথম দিনে ম্যাচ ছিল সূচিতে।
আজ সকাল সোয়া ১০টায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানায়, ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচটি আজ হবে না। মানিকগঞ্জে আজ বেলা তিনটায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। আগামীকাল একই ভেন্যুতে ম্যাচটি হবে বলে জানায় বাফুফে। এরপর দুপুর ১২টা ৬ মিনিটে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানায়, মুন্সিগঞ্জে আজ বেলা ৩টায় আবাহনী লিমিটেড বনাম নবাগত চট্টগ্রাম সিটির ম্যাচটিও এক দিন পিছিয়ে আগামীকাল একই ভেন্যুতে হবে।



