Sports
ব্যর্থতার ষোলোকলা পূর্ণ, অনেক বদলের ভেতর দিয়ে যাবে নারী ক্রিকেট
এশিয়া কাপের সময় থেকেই চাপটা ছিল। সে চাপ এতটাই প্রবল ছিল যে দেশের বাইরে থেকে মেইলে টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছাটা জানিয়ে দেন নিগার সুলতানা। তাঁর এভাবে পদত্যাগে ‘বিব্রত’ হওয়ার কথা জানান নারী উইংয়ের প্রধান রফিকু
লেখক ক্রীড়া প্রতিবেদক97K বার পড়া

এশিয়া কাপের সময় থেকেই চাপটা ছিল। সে চাপ এতটাই প্রবল ছিল যে দেশের বাইরে থেকে মেইলে টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছাটা জানিয়ে দেন নিগার সুলতানা। তাঁর এভাবে পদত্যাগে ‘বিব্রত’ হওয়ার কথা জানান নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম। একটা দূরত্ব তাই তৈরি হয়েছিল আগেই। সেই দূরত্বের প্রভাবটা পড়ল এশিয়ান গেমসে।
বাংলাদেশের জন্য এশিয়ান গেমসে ক্রিকেট বরাবরই পদক পাওয়ার আশার বাতিঘর। বাংলাদেশের মেয়েরা কখনো তাতে হতাশ করেনি। এর আগে তিনটি আসরে প্রথমবার জিতেছিল রুপা, পরের দুবার ব্রোঞ্জ। কিন্তু এবার এশিয়ান গেমসে ক্রিকেট থেকে মেয়েদের খালি হাতে ফিরতে হচ্ছে।



