Sports
ফ্রি–কিকে গোলের বিশ্ব রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির
জিজিনিও, আদেমির ও জইর। ব্রাজিলিয়ান ফুটবলের ‘ও ট্রায়ো দে ওউরো’ বা ‘গোল্ডেন ট্রায়ো’। ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলকে ট্রফি জেতানোর স্বপ্নসারথি হয়েও পারেননি। উরুগুয়ের বিপক্ষে সেই হারের পর জইর রোসা পিন্টো বলেছিলেন, ‘হারটা আমি
লেখক খেলা ডেস্ক53K বার পড়া

জিজিনিও, আদেমির ও জইর। ব্রাজিলিয়ান ফুটবলের ‘ও ট্রায়ো দে ওউরো’ বা ‘গোল্ডেন ট্রায়ো’। ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলকে ট্রফি জেতানোর স্বপ্নসারথি হয়েও পারেননি। উরুগুয়ের বিপক্ষে সেই হারের পর জইর রোসা পিন্টো বলেছিলেন, ‘হারটা আমি কবরে নিয়ে যাব।’
চল্লিশ–পঞ্চাশের দশকে ব্রাজিলের অন্যতম সেরা এ ফুটবলার জইর মারা যান ২০০৫ সালের ২৮ জুলাই। শুধু সেই হার নয়, আরও অনেক কীর্তির জন্যও সাবেক ইনসাইড ফরোয়ার্ডের পরিচিতি ছিল। যেমন ধরুন, তাঁর সময়ে (১৯৩৮–১৯৬৩) ফ্রি–কিক থেকে গোলে বিশ্বের অন্যতম সেরা ছিলেন। আজ সেই জইরকেই পেছনে ফেললেন লিওনেল মেসি।



