Sports
জিদানকে কোচ হিসেবে পেয়ে এমবাপ্পের সিনেমার মতো লাগছে
প্রথমবার যখন কিংবদন্তিকে সরাসরি দেখেছিলেন, কিলিয়ান এমবাপ্পের বয়স মাত্র ১৩ কি ১৪। এক হাত দূরে দাঁড়িয়ে ছিলেন যে মানুষটা, তিনি জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের অনুশীলনে ট্রায়াল দিতে যাওয়া কিশোর এমবাপ্পে সেদিন রোমাঞ্চে থমকে গি
লেখক খেলা ডেস্ক92K বার পড়া

প্রথমবার যখন কিংবদন্তিকে সরাসরি দেখেছিলেন, কিলিয়ান এমবাপ্পের বয়স মাত্র ১৩ কি ১৪। এক হাত দূরে দাঁড়িয়ে ছিলেন যে মানুষটা, তিনি জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের অনুশীলনে ট্রায়াল দিতে যাওয়া কিশোর এমবাপ্পে সেদিন রোমাঞ্চে থমকে গিয়েছিলেন।
দেড় দশক পরের দৃশ্যপট? সেই কিশোর এখন বিশ্ব ফুটবলের বড় নক্ষত্র, আর সেই কিংবদন্তি বসেছেন তাঁর জাতীয় দলের শীর্ষ আসনে। কিলিয়ান এমবাপ্পে তাই আবেগ চেপে রাখতে পারলেন না একেবারেই, ‘পুরো ব্যাপারটা সিনেমার গল্পের মতো লাগছে। সত্যি অবিশ্বাস্য, কিন্তু এটাই বাস্তব।’



